একটি কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অন্যটির নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। দুটি কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজিব আহসান বলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে আমাদের রিপোর্ট দেবেন। আর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারাও তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর আমরা জানতে পারব কী ঘটেছিল।
আরও পড়ুন: পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার: একে একে মিলছে মরদেহ
বিকেল পৌনে ৫টার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে এটি ঢাকার উদ্দেশে আসছিল। ফেরিতে উঠার সময় এটি পদ্মা নদীতে পড়ে যায়।
প্রায় ৬ ঘণ্টায় চেষ্টায় বাস উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি উপরে তোলা হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায়। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ মিলেছে, যাদের মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ। অনেকে এখনও নিখোঁজ। বাস ডোবার সময় ৭ জন সাঁতরে উপরে উঠতে সক্ষম হন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, আজ সারা রাত উদ্ধারকাজ চলবে। ভোলের আলো ফুটলে কাজ আরও বেগবান হবে।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·