পটুয়াখালীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষে ২ শ্রমিক নিহত

৪ সপ্তাহ আগে
পটুয়াখালীর বাউফলে লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার বামনিকাঠি লঞ্চঘাটসংলগ্ন লোহালিয়া নদীতে ঢাকা-পটুয়াখালী রুটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. নাসির ফকির (৩৬) এবং নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)।


জানা গেছে, ট্রলারটিতে মোট ছয়জন ছিলেন। তাদের মধ্যে তিনজন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা তিনজনের মধ্যে একজন বের হতে সক্ষম হলেও বাকি দুজন বের হতে না পেরে ট্রলারের ভেতরেই আটকা পড়েন। পরে তারা নিখোঁজ হন এবং পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


আরও পড়ুন: পিরোজপুরে লঞ্চ-ট্রলার ধাক্কায় নিহত ১


স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘ভোর রাতে আওলাদ-৭ লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু সময় আগে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন