নড়াইলের একটিতে বিএনপি, অন্যটিতে জামায়াত বিজয়ী

২ সপ্তাহ আগে
নড়াইলের দুটি আসনের মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় আসন দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ১১২ টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। জেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ ৭৫ হাজার ২২৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

 

১১২ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।

 

আরও পড়ুন: ভোট কারচুপির অভিযোগে ইসিতে মাওলানা মামুনুল হক

 

নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান ১৪৮ টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম ৭৮ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।

 

১৪৮ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২হাজার ৭৮১ জন।

 

আরও পড়ুন: দুই আসনেই মুফতি ফয়জুল করীমের বড় পরাজয়

 

নড়াইলের দুইটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন