বিএনপির বিদ্রোহী প্রার্থী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম সমর্থিতদের দাবি, শুক্রবার বিকেলে গাবতলা এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ধানের শীষের সমর্থিতরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নাজমুল ইসলাম, সেলিম, হাবিবুর রহমান, হাসান, সাইফুল ইসলাম, আমেনা বেগম, আমিরোন বেগম, সিফাত, আরিফ হোসেন সহ মনিরুল সমর্থিত ৯ জন আহত হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের অফিস ভাংচুর করতে আসলে তারা বাঁধা দেন। পরে দুপক্ষের বাকবিতন্ডা শুরু হলে কৱসের সমর্থকরা আগে হামলা চালায়। পরবর্তীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফয়েজুর রহমান, রুমান, সাইফুল হোসেন রাব্বি, ইসমাইল, হাবিব সহ ধানের শীষ সমর্থিত ৫ জন আহত হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনার পর রাত ৯ টার দিকে ধানের শীষ প্রতীক সমর্থিত আরেক দল নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন কলস প্রতীকের আহত সমর্থকদের ওপর হামলা চালায়। ঘটনার পর পরই নড়াইল সেনা ক্যাম্পের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নড়াইল -২ আসনে ১৪৮ টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান(বাচ্চু)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক) কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম ৭৮ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৯ হাজার ৬৮৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে নড়াইল -২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আতাউর।

২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·