যুক্তরাষ্ট্রের জয়টি ৯৩ রানের বড় ব্যবধানে। বিশ্বকাপে সহযোগী দলগুলোর মধ্যে রানের হিসাবে এটা সবচেয়ে বড় জয়। এতদিন রেকর্ডটি ছিল নেপালের নামের পাশে। ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে তারা জিতেছিল ৮০ রানে।
রানের হিসাবে এটা আবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবধানে জয়। কানাডা ও পাকিস্তানের বিপক্ষে এর আগে তারা যে দুটি জয় পেয়েছিল, সেটির একটি ছিল ৭ উইকেটে, অন্যটি সুপার ওভারে।
আরও পড়ুন: বৃষ্টির ‘উচ্চ ঝুঁকি’, ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?
যুক্তরাষ্ট্রের জয়ের মঞ্চ তৈরি করে গেছিলেন ব্যাটাররা; সাইতেজা মুক্কামালার ৫১ বলে ৭৯ রানের পাশাপাশি শুভম রঞ্জনে ২৪ বলে ৪৮, মোনাঙ্ক প্যাটেল ২২ বলে ৩৬ ও শায়ান জাহাঙ্গীর ১৪ বলে ২০ রান করেন। সেই মঞ্চে বল হাতে আলো ছড়ান হারমিত সিং ও শ্যাডলে ফন শলকিক। এই দুজনের চ্যালেঞ্জ সামনে নেদারল্যান্ডসের কেউ ২৩ রানের বেশি করতে পারেননি।
বাস ডি লিডি ২৩, স্কট এডওয়ার্ডস ২০, ম্যাক্স ও’দাউদ ১৩ ও ফন ডার মারউই ১০ রান করেন। বাকি সবার রানই সিঙ্গেল ডিজিটের। হারমিত ২১ রানে নেন ৪ উইকেট। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেটশিকারি শ্যাডলে ৩টি। ৩ ম্যাচে এই পেসার নিয়েছেন ১১ উইকেট, ৭ উইকেট নিয়ে দুইয়ে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·