বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাইটাইল ইউনিয়নের দশ আশিগ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া এবং একই জেলার কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া।
আরও পড়ুন: মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বুধবার অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পলাশ ও টিটুকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৮০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আল আমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·