নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে

৪ সপ্তাহ আগে
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ব্রাজিলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে সরাসরি বলেছেন, নেইমারকে ছাড়া ২০২৬ বিশ্বকাপ কল্পনা করা যায় না। তার মতে, ব্রাজিলের তারকা বিশ্বের অন্যতম সেরা তারকা এবং তার উপস্থিতি ফুটবলের জন্য অপরিহার্য।

সম্প্রতি নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট না থাকলে দলে জায়গা হবে না নেইমারের। এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রস্তুতি ম্যাচে ব্রাজিল খেলবে ফ্রান্সের বিপক্ষে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে এই দলে জায়গা হয়নি নেইমারের। কিন্তু ফরাসি তারকা মনে করেন নেইমার ছাড়া ২০২৬ বিশ্বকাপ কম্পনা করা যায় না।  


গ্লোবোস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, 'আমি মনে করি, দলটি ভিনিসিউস জুনিয়র ও নেইমার—উভয়ের জন্যই। ভিনি এখন জাতীয় দলে আরও এক ধাপ এগোতে চাইছে, কিন্তু নেইমার তো নেইমারই। তিনি অসাধারণ খেলোয়াড়। আমি বিশ্বকাপকে নেইমার ছাড়া কল্পনা করতে পারি না।'

“Neymar é Neymar. A Copa do Mundo é das estrelas. E, no meu livro, Neymar é uma das maiores estrelas. Não vejo uma Copa sem Neymar, mas não posso ir contra meu ex-treinador.”

“Conheço o Neymar. Ele vai se preparar e estará na Copa.”

🎙️ Mbappé
🎥 @geglobo pic.twitter.com/fpTGknXnKn

— Planeta do Futebol 🌎 (@futebol_info) March 25, 2026


আরও পড়ুন: সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান রায়ান 


তিনি আরও বলেন, 'আমি আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের বিপরীতে যেতে পারি না, তাকে সম্মান জানাতে হবে।'


প্যারিস সেন্ট জার্মেইতে নেইমারের সঙ্গে এক লকাররুম ভাগাভাগি করা এমবাপ্পে বলেন, ব্রাজিলের তারকা বিশ্বকাপে পুরোপুরি প্রস্তুত থাকবে। তিনি বলেন, 'আমি জানি তিনি (নেইমার) প্রস্তুত থাকবেন, উপস্থিত থাকবেন। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি খেলার গতি বদলাতে পারেন। আমি তার সঙ্গে খেলেছি এবং অনেক শিখেছি।'


সাক্ষাৎকারে এমবাপ্পে শুধু নেইমারের প্রতি শ্রদ্ধাই দেখাননি, বরং বিশ্বকাপ ২০২৬-এ তার ভূমিকা নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন