মঙ্গলবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও অন্যান্য অঙ্গসংগঠনের আয়োজনে শহরের ছোট চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময়ে বাদ্যের তালে তালে নেচে উল্লাস প্রকাশ করেন গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা জানান, ২০১৮ সালে কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে নুরুল হক নূরের উত্থান হয়। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে রাজনীতিবিদ, এমপি ও প্রতিমন্ত্রী নির্বাচিত হন। তার সফলতা পটুয়াখালীবাসীর গর্বের বিষয়। তাই পটুয়াখালীবাসী আজ আনন্দিত।
আরও পড়ুন: যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন নুরুল হক নুর
পরে ছাত্র অধিকার পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কেককাটা অনুষ্ঠিত হয়।

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·