নির্বাচিত সরকারের আমলে মব সন্ত্রাস ও দখলদারিত্ব দেখতে চাই না: সাইফুল হক

১ সপ্তাহে আগে
নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের মব সন্ত্রাস বা দখলদারিত্ব দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের মস্তানি ও দখলদারিত্ব কাম্য নয়।

শুক্রবার (২৪ এপ্রিল) সেগুনবাগিচায় বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির এক সভায় তিনি এই মন্তব্য করেন।

 

সাইফুল হক বলেন, অপরাধীদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই। অতীতে সহিংসতাকারীদের দলীয় পরিচয় দিয়ে রক্ষা করার চেষ্টা শুভ ফল বয়ে আনেনি।

 

আরও পড়ুন: ক্যাম্পাসে সহিংসতার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা

 

এসময় গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায়কে সম্মান জানিয়ে সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন