অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শাহিদ ইমামের কাছ থেকে ৬৮ লাখ রুপি ধার নেন সোহম। অভিযোগকারীর দাবি, মোট টাকার মধ্যে ২৫ লাখ রুপি ফেরত দেয়া হলেও বাকি অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি অভিনেতা। দুই বছর অপেক্ষার পর অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হন তিনি।
আরও পড়ুন: মিমিকে হেনস্তার অভিযোগে সেই জ্যোতিষী গ্রেফতার
অন্যদিকে ঋণ নেয়ার বিষয়টি স্বীকার করেছেন সোহম। তার ভাষ্যমতে, একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে সেই অর্থ নেয়া হয়েছিল। তবে আর্থিক জটিলতা এবং চলচ্চিত্র মুক্তিতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ সম্ভব হয়নি। বকেয়া অর্থ শোধের আশ্বাস দিয়েছেন বলেও দাবি তার।
আরও পড়ুন: বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নিরবতা ভাঙলেন হিরণ
এছাড়া হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সোহম জানান, নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিষয়টি সামনে আনা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, ফলে বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·