নির্বাচন নিয়ে তর্কের জেরে খুলনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের জেরে খুলনার তেরখাদায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

স্থানীয়রা জানান, নির্বাচনে খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনার এক পর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় প‌ক্ষের ১০ জন আহত হন।

 

আরও পড়ুন: ফুলতলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

 

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন