শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর কিং ফিশার রেস্টুরেন্টে বিশিষ্ট নারীদের সম্মানে তার নিজ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নারীদের বাদ দিয়ে কল্পনাও করা যায় না। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নেতৃত্বে নারীদের অগ্রগতি দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
তিনি বলেন, একটি গোষ্ঠী নারীদের পিছিয়ে রাখতে চায়। যারা নারীর অধিকার ও মর্যাদাকে অস্বীকার করে, তারা দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ড নারীদের নামে হওয়ায় পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আর্থিক নিরাপত্তা জোরদার হবে বলে তিনি মত প্রকাশ করেন। তার ভাষায়, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।
আরও পড়ুন: ১২ আইনজীবীর সনদ বাতিলের দাবিতে বার কাউন্সিলে আবেদন
বরিশালের সার্বিক উন্নয়নে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ চর্চায় নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারী নেত্রী ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলার সভাপতি প্রফেসর শাহ সাজেদা, ব্লাস্টের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহেদা তালুকদার, মহিলা পরিষদের সভাপতি পুস্প চক্রবর্তী, মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ লিলি, জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান ও সাধারণ সম্পাদক রেশমা রহমান, মহানগর মহিলাদলের সভাপতি ফারহানা তিথী ও সাধারণ সম্পাদক পাপিয়া পারভীন, প্রফেসর ডা. সেলিনা পারভীন, চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী সামিয়া আলীসহ বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা, চিকিৎসক, শিক্ষিকা, আইনজীবী ও সমাজের বিশিষ্ট নারী প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন নারী নেত্রী আফরোজা খান। ইফতার শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·