আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নগরপাড়া ও গির্দা নগরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আড়াইহাজার থানা পুলিশ, ডিপিডিসি, পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি দল ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে অংশ নেয়।
রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলা উপ পরিচালক এ এইচ এম রাশেদ।
আরও পড়ুন: নরসিংদীতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখেরও বেশি জরিমানা
তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নগরপাড়া এলাকায় আব্দুর রব ডাইং কারখানা ও গির্দা নগরপাড়া এলাকায় নিউ আলম ডাইং কারখানায় ইটিপি ব্যবহার না করে বিষাক্ত তরল বর্জ্য সরাসরি নিষ্কাশন করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কারখানা দুটির পরিবেশ অধিদফতরের কোনো বৈধ অনুমোদনও নেই। ফলে এসব অনিয়ম ও অপরাধের অভিযোগে কারখানা দুটিকে অবৈধ হিসেবে বিবেচিত হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুতের দুটি মিটার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জে পরিবেশ, বায়ু ও নদী দূষণকারী সব কারখানা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·