বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মহাসড়কের ঢাকাগামী লেনে শিমরাইল এলাকায় ১০ তলা ব্বহুতল ভবন সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ফরহাদের বাড়ি প্টুয়াখালি জেলা সদরে। তিনি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো অ্যাকটিভ হাসপাতালে কর্মরত ছিলেন এবং কর্মস্থলের আশেপাশেই ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জুলহাস উদ্দিন সময় সংবাদকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে অজ্ঞাত গাড়ি উল্টোপথে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এসময় মোটরসাইকেলটির চালক মহাসড়কে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত ৪৪৮০ লিটার ডিজেল, যুবকের কারাদণ্ড
তিনি বলেন, খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·