রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বনপাড়া বাজারে অবস্থান নিয়ে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে গিয়ে হামলা চালান এবং কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
এর আগে দুপুরে বর্ণ রোজারিও নামে এক শিক্ষার্থী ফরম ফিলাপ করতে গিয়ে দেখেন তিনি আবারো ফেল করেছেন। এ অবস্থায় বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বর্ণ।
শিক্ষার্থীদের অভিযোগ, আসন্ন এইচএসসির নির্বাচনী পরীক্ষায় সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ থেকে ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৪০০ জনই অকৃতকার্য হয়। পরে অতিরিক্ত অর্থের বিনিময়ে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ; যার মধ্যে ৩৮ শিক্ষার্থী আবারও ফেল করে।
আরও পড়ুন: কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর
রোববার দুপুরে শিক্ষার্থী বর্ণ রোজারিও ফরম ফিলাপ করতে গিয়ে দেখেন তিনি আবারও ফেল করেছেন। এরপর বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিকেলে বনপাড়া বাজারে অবস্থান নিয়ে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা লায়লা জান্নাতুল ফেরদৌসের আশ্বাসে আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে শিক্ষার্থীরা সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে গিয়ে হামলা চালান।
এ ব্যাপারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করানোর জন্য কিছু প্রাতিষ্ঠানিক কৌশল অবলম্বন করা হয়। তার অর্থ এই নয় যে টাকা আয় করা। এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান অনুযায়ী সার্ভিস ফি নেয়া হয় না।
আরও পড়ুন: নিখোঁজের দুদিন পর ব্রহ্মপুত্রের তীরে ভেসে উঠলো কলেজছাত্রের মরদেহ
তিনি আরও জানান, এখানে ভালো ফলাফল করতে না পারলে এর ব্যর্থতা শিক্ষার্থী বা তার অভিভাবকদের চেয়ে এই কলেজের শিক্ষকদের ওপরই বর্তায়। তাই শিক্ষার্থীদের তাদের শিক্ষকদের কথা অনুযায়ী লেখাপড়া করার আহ্বান জানান তিনি।
অপরদিকে কলেজের কোনো বিষয় নিয়ে অভিযোগ থাকলে তা অভিভাবকসহ উপস্থিত হয়ে অধ্যক্ষকে সরাসরি বলার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·