নলছিটিতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

১ দিন আগে
ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় আহত যুবক মারা গেছেন।

নিহত মিলন হাওলাদার (৩০) উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।


স্থানীয়রা জানায়, বুধবার (৪ মার্চ) দুপুরে মিলন হাওলাদারের সাথে প্রতিবেশি বেলাল হাওলাদারের সঙ্গে বসতঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মিলন  প্রতিবেশী বেলাল ও তার মেয়ে ইতিকে পিটিয়ে আহত করে। তাদের ঘরেও হামলা করে মিলন। 


বৃহস্পতিবার সকালে বেলাল হাওলাদার ও তার ভাইদের পাল্টা হামলায় মিলন গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন: কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!


নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম বলেন, মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন