বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ৬ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নরসিংদী-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬০৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২৯৩০ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৮.৮২ শতাংশ ভোটার।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামী মো. আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬৮ ভোট। এনসিপির গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) শাপলা কলিতে পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৫ শতাংশ ভোটার।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট ও তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৬১ শতাংশ ভোটার।
আরও পড়ুন: পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের জয়
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৩.০৬ শতাংশ ভোটার।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম তাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট ও মো. বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২৫৮২ ভোট। আসনটিতে ভোট প্রয়োগ করেছেন ৪৯.০৫ শতাংশ ভোটার।
৫টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৪৭ হাজার ৯৪৭। ৫টি আসনে মোট ভোট কেন্দ্র ছিল ৬৬৩টি।
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·