নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

১৬ ঘন্টা আগে
নরসিংদীর মাধবদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে
এ ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


এলাকাবাসী ও পুলিশ জানায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরছিল। এ সময় ওই গ্রামের আবুল কালাম আজাদ তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর শিশুটিকে একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে শিশুটি তার মা-বাবাকে ঘটনা জানালে তার বাবা ও স্থানীয় লোকজন আবুল কালামকে আটক করে গণপিটুনির চেষ্টা করে। 


খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা আবুল কালামের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারও মামলা করার জন্যে থানায় এসেছেন। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন