নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে পথচারী নিহত

১ সপ্তাহে আগে
নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস নরসিংদীর বাগহাটা মসজিদের সামনে হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত আজিজুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়।


খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


আরও পড়ুন: প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 


পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক চালকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন