নরসিংদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

৩ দিন আগে
নরসিংদী সদর উপজেলায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।


নিহত জোনায়েদ (৯) শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জোনায়েদ। পরিবারের খোঁজাখুঁজির পর সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: সকাল থেকে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কিনা। পরিবার থেকে অভিযোগ অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন