বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রবানী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার কাজিরপাগলা গ্রামের আজিজুল হককে (৫৪) অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, অভিযোগ ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইতি এন্টার প্রাইজের প্রতিনিধি আজিজুল হককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: অসময়ে নবগঙ্গার ভাঙনে তীর রক্ষা বাঁধ, শঙ্কায় ৫ শতাধিক পরিবার
অভিযানে নৌপুলিশ, আনসার ও কালিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
]]>
১ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·