রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মমিনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত শাহাদাত একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। নিখোঁজ মাহমুদও ওই এলাকার মো. মাইনউদ্দিনের ছেলে। দুই শিশুই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, দুপুরে নদীতে গোছল করতে গিয়ে একসঙ্গে দুই শিশু নিখোঁজ হয়। এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারে নদীতে নামে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় শিশু শাহাদাতের মরদেহ উদ্ধার করে। তবে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ রয়েছে আরেক শিশু মাহমুদ।
আরও পড়ুন: মানিকগঞ্জে নদীতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
স্বজন ও এলাকাবাসী জানান, দুপুরে বেশ কয়েকটি শিশু তাদের বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে গোছল করতে যায়। ওই সময় পাশে এক নারী তাদের দলবেঁধে নদীতে নামতে দেখেন। কিন্তু মুহূর্তের মধ্যে দুই শিশুর ডুবে যায়।
এ দিকে ওই শিশুদের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তারা বলেন, সবার চোখ ফাঁকি দিয়ে গোছল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনার শিকার হয় শিশুরা।
আরও পড়ুন: পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
এ বিষয়ে চাঁদপুরে ফায়ারসার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, তার ডুবুরি দল এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজ আরেক শিশুর সন্ধান চলছে।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যা হওয়ায় আপাতত উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। তবে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে আবারও ঘটনাস্থলে তল্লাশি করবে ডুবুরি দল।

১৮ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·