মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মনজুর মোর্শেদকে স্বরাষ্ট্রসচিব নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন: দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব: মন্ত্রিপরিষদ সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর পর থেকে স্বরাষ্ট্র সচিবের পদটি ফাঁকা ছিল।
মনজুর মোর্শেদ বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ সচিব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে অবসরে যান।
আওয়ামী লীগ আমলে পদোন্নতি ও সুবিধাবঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন: ২ সচিবের দফতর বদল
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেয়ার সুপারিশ করে।
সেই সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিল।
]]>
৪ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·