কেউ কেউ ধারণা করছিলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়িকা। হঠাৎ করে বুবলীর এই রহস্যময় আড়াল হয়ে যাওয়া এবং গুঞ্জন তার দর্শক-ভক্তদের কৌতূহলের তুঙ্গে নিয়ে গেছে। তার ভক্তদের একটি বড় অংশ অপেক্ষা করছেন, কবে ভূমিষ্ঠ হবে বুবলীর দ্বিতীয় সন্তান। অথচ এ বিষয়ে বুবলী এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে।
এমন এক সময়েই সামাজিক মাধ্যমে এক নতুন ফটোশুটে নিজেকে মেলে ধরলেন বুবলী। তার বৈশাখী সাজের এই ছবিগুলো মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। ছবিতে বুবলী একটি লাল-সাদা রঙের শাড়ি পরে আছেন। তবে ভক্তদের নজর শুধু তার সৌন্দর্যে নয়, শাড়ি পরার অভিনব কৌশলেও আটকে গেছে। ছবির নিচে ভক্তদের মন্তব্যগুলোও এই কৌতূহলকে আরও স্পষ্ট করেছে।
আরও পড়ুন: প্রিমিয়ারে শাকিবের ‘টাচ’ ইস্যুতে নেটদুনিয়ায় তোলপাড়!
ছবির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি অনেকের মন্তব্যেই তার মাতৃত্বের গুঞ্জনের ছাপ দেখা গেছে। মন্তব্যের একটি অংশ জুড়ে রয়েছে ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়ে জিজ্ঞাসা। নেটিজেনদের কেউ কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘বেবিবাম্প কোথায়?’ বা ‘প্রেগনেট অবস্থায় এত সৌন্দর্য’ কীভাবে থাকে।
অনেকে আবার ধারণা করছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর কবে আসবে। আবার শাড়ি পরার বিশেষ ধরন দেখে অনেকে মনে করছেন, নায়িকা হয়তো কিছু আড়াল করতে চাইছেন।
আরও পড়ুন: যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আভিজাত্যের নাগাল পাবে না: অপু বিশ্বাস
উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·