নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাফুফের শুভেচ্ছা

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী একটি নির্বাচিত সরকার গঠন এবং এর যাত্রা শুরু হতে যাচ্ছে। তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে শুরু হচ্ছে এই যাত্রা। শপথ অনুষ্ঠানের পরপরই এক বিজ্ঞপ্তিতে নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার নিষ্ঠা, অসামান্য কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও দেশাত্ববোধের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও আপনি সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

 

আরও পড়ুন: খেলার মাঠ থেকে মন্ত্রিসভায় আমিনুল হক

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আপনার বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে দেশ আরও গতিশীল হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজের অবস্থান আরও সুদৃঢ় করবে এই কামনা করছি।’ 

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে বিজয়ী হলেই সরকার গঠন করা যায়। অর্থাৎ মোট আসনের ৫০ দশমিক ৩৩ শতাংশ আসনে জয়ী হলেই সরকার গঠন করতে পারে একটি দল। সেই হিসাবে ৬৯ দশমিক ৬৬ শতাংশ আসনে বিশাল জয় নিয়েই এবার সরকার গঠন করলো বিএনপি।

]]>
সম্পূর্ণ পড়ুন