শনিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার গোয়ালদি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে গোয়ালদি গ্রামের রবি মেম্বার ও নয়ন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকাল ৩টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল, সুরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের এক পর্যায়ে কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১০ ব্যাক্তি। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় দিনেও ভাঙ্গায় চার গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক
সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·