বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
ডিএমপি জানায়, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। এই সময়ে যে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ বা মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: প্রধান বিচারপতির বাসভবনসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যেভাবে মিলবে এই সেবা
সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করে আগাম তথ্য দিলে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬।
এ ছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও এই সেবা গ্রহণ করা যাবে। নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরবাসীকে পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছে ডিএমপি।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·