২০০৯ সাল থেকে কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশ নেওয়া বন্ধ রয়েছে। একই ধরনের প্রভাব ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগেও পড়ছে। ইসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা একজন এজেন্টকে ইঙ্গিত দেন যে, ১২ মার্চের নিলামে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি আগ্রহ সীমিত রাখতে পারে।
তবে ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড গত বছর বলেছিলেন, ‘সব দেশের খেলোয়াড়দেরই দ্য হান্ড্রেডে নির্বাচিত হওয়ার সুযোগ থাকা উচিত।’ তিনি সংস্থার কঠোর বৈষম্যবিরোধী নীতির কথাও উল্লেখ করেন। ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় ১৮টি দেশের এক হাজারের কাছাকাছি ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন, যার মধ্যে পাকিস্তানের ৫০ জনেরও বেশি খেলোয়াড় রয়েছেন।
আরও পড়ুন: ভারতকে শেষ চারে দেখছেন না আমির
গত মৌসুমে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির দ্য হান্ড্রেডে খেলেছেন। এর আগে শহীন আফ্রিদি, শাদাব খান ও হারিস রউফও অংশ নিয়েছিলেন। তবে আইপিএল-সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ব ক্রিকেটেও একই প্রবণতা দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে এখন পর্যন্ত কোনো পাকিস্তানি ক্রিকেটার অংশ নেননি, যেখানে সব দলই আইপিএল-সংশ্লিষ্ট। খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান টম মোফ্যাট বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড়েরই ন্যায্য ও সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে।’

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·