যেই আবরারকে নিয়ে এতো আলোচনা, দ্য হানড্রেডে তার খেলা নিয়েই সংশয়

১ ঘন্টা আগে
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেড–এর নিলামে কিনেছে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস। তবে আন্তর্জাতিক ব্যস্ততার কারণে তার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত রোববার (৮ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামে আবরারকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে ক্রয় করে লিডস। কিন্তু পাকিস্তান জাতীয় দল ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে। আর দ্য হানড্রেড চলবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। তাই পিসিবি থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ার সম্ভাবনা রয়েছে।


এক সূত্রের মতে, 'পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই কারণে দ্য হানড্রেডে আবরারের খেলার সম্ভাবনা ৫০-৫০।'


আরও পড়ুন: বুমরাহকে পেসারদের উসমান তারিক মনে করেন আকিব 


সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টরি বলেন, 'আবরার তার বৈচিত্র্যের কারণে অনন্য এবং অনেক খেলোয়াড় আগে তাকে খেলতে দেখেনি। পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে জল্পনা ছিল, তবে আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি।'


নিলামে বিক্রি হওয়া আবরার ছিলেন দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড়। তার আগে উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে বার্মিংহাম ফিনিক্স দলে নিয়েছে। উল্লেখ্য, ফিনিক্স দলের আইপিএলের সঙ্গে কোনো সংযোগ নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন