দ্বীপ দখলের পরিকল্পনায় জড়িত প্রতিবেশী দেশকে ইরানের কড়া হুঁশিয়ারি

৪ সপ্তাহ আগে
ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনায় শত্রুদের সহায়তায় জড়িত আঞ্চলিক একটি দেশকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ওই দেশটির নাম প্রকাশ না করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার (২৫ মার্চ) এ হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

তিনি আরও বলেন, ‘কিছু তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে।’

 

আরও পড়ুন: ইরান যুদ্ধ কি শেষের পথে?

 

ইরানের স্পিকার বলেন,

শত্রুপক্ষের সব ধরনের তৎপরতা আমাদের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারিতে রয়েছে। তারা যদি সীমা অতিক্রম করে, তাহলে ওই আঞ্চলিক দেশের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো ধরনের দ্বিধা ছাড়াই আমাদের নিরবচ্ছিন্ন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

 

ইরানের পার্লামেন্ট স্পিকার এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মেরিন সেনা ও ছত্রীসেনা পাঠাচ্ছে। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে এসব সেনা পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে পাল্টা ৫ শর্ত ইরানের

 

এর আগে ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তেল-গ্যাসসমৃদ্ধ খারগ দ্বীপ দখল নয়তো হামলা চালিয়ে ধ্বংস করে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব ও আমিরাত সহায়তা করছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন