মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার (২৩ ফেব্রুয়ারি) টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৭ রানে ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় তারা। এরপর শাই হোপকে নিয়ে এগোনোর চেষ্টা করেন হেটমায়ার। দলীয় ৫৪ রানের মাথায় ১২ বলে ১৪ রান করা হোপ আউট হলে ভাঙে তাদের ৩৭ রানের জুটি।
আরও পড়ুন: সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন ইমাদ
এরপর রোভমান পাওয়েলকে নিয়ে জুটি গড়েন হেটমায়ার। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫২ বলে ১২২ রান। দলীয় ১৭৬ রানের মাথায় ৩৪ বলে ৮৫ রান করা হেটমায়ারকে ফেরান ক্রেমার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি পাওয়েলও। ৩৫ বলে ৫৯ রান করা এই ব্যাটারকে ফেরান মুজারাবানি।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাদারফোর্ড। ১৩ বলে করেন অপরাজিত ৩১ রান। মাঝে রোমারিও শেফার্ড আউট হয়েছেন ১০ বলে ২১ রান করে। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: রোজা শক্তি কেড়ে নেয় না, শক্তি দেয়: সিকান্দার রাজা
এই ইনিংসে হয়েছে ছক্কারও রেকর্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ১৯টি ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস।
তবে এত রান করেও একটা আফসোস হয়তো থেকেই যাবে উইন্ডিজের। মাত্র ৭ রানের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটা শ্রীলঙ্কার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজের ২৫৪ রান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত ১৪ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ২৩৫ রান করেছিল আয়ারল্যান্ড।
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·