দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর

২ সপ্তাহ আগে
অভিনেত্রী সোনম কাপুরের পরিবারে আবারও খুশির আবহ। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। স্বামী আনন্দ আহুজা ও তার সংসারে এসেছে আরেক পুত্রসন্তান। সামাজিক মাধ্যমে নতুন জীবনের সূচনার কথা ভাগ করে নিয়েছেন এই দম্পতি।

রোববার (২৯ মার্চ) দ্বিতীয় সন্তানের জন্ম দেন সোনম। আনন্দঘন এই মুহূর্তটি অভিনেত্রী নিজেই ভাগ করে নিয়েছেন ইন্সটাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে। সোনম লেখেন,

অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। 

 

সোনম ও আনন্দ তাদের পোস্টে আরও লেখেন,

চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা ধন্য।

 

এই সুখবর প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় আনন্দের ঢেউ। কারিনা কাপুর খান, রিয়া কাপুর, হুমা কুরেশি-সহ অসংখ্য তারকা ও ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই দম্পতিকে।

 

আরও পড়ুন: মেয়ের বিরল অসুখের কথা জানালেন বরুণ ধাওয়ান

 

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম ও আনন্দ। ২০২২ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান বায়ুর। ২০২৫ সালে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর জানান সোনম। প্রথম সন্তান জন্মের চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে এখন কাপুর ও আহুজা পরিবারে বইছে উৎসবের আমেজ।

 

আরও পড়ুন: হাসপাতালে সাবা, পাশে আছেন হৃতিক রোশন

]]>
সম্পূর্ণ পড়ুন