ঘটনাটি গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে। বিকেল পাঁচটার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁচামাটিয়া সেতু এলাকায় দুধ মহালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার জানান, রোজা শুরুর আগ থেকেই ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে দুধ কিনেও অনেক ক্রেতা দুধে পানি পাচ্ছেন বলে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিকেলে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
তিনি আরও বলেন, কয়েকজন বিক্রেতার ১৫-১৬ কেজি দুধে পানি পাওয়া গেছে। অন্য বিক্রেতাদের দুধে কোনো সমস্যা পাওয়া যায়নি। পানি মিশ্রিত দুধ ফেলে দেয়া হয়েছে। আর ভবিষ্যতে যেন তারা এমন কাজ না করেন, সে জন্য দুজনের মাথায় সামান্য দুধ ঢেলে সতর্ক করা হয়েছে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে মাথায় দুধ ঢালার ঘটনাটি সমালোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। তিনি ফেসবুকে লিখেছেন, একজন ব্যক্তি দুধে পানি মিশিয়ে অপরাধ করেছেন, কিন্তু যারা তার মাথায় দুধ ঢেলেছেন তারা আরও বড় অপরাধ করেছেন। এ ধরনের বর্বর আচরণ থেকে বিরত থাকতে হবে।
কোনো সমস্যা হলে দুধ জব্দ, জরিমানা বা কারাদণ্ড দেয়া যেতে পারে, কিন্তু এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। লুৎফুল্লাহেল মাজেদ আরও লেখেন, ব্যক্তিত্ব ও বিশ্বাস অনেক কষ্টে অর্জন করতে হয়।
]]>
২ সপ্তাহ আগে
২






Bengali (BD) ·
English (US) ·