দুইদিন ধরে হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা

২ সপ্তাহ আগে
বর্তমানে সময়ে সবচেয়ে বিধ্বংসী ব্যাটারদের একজন হচ্ছেন ভারতের অভিষেক শর্মা। যেকোনো দলকে বিপদে ফেলতে তিনি একাই যথেষ্ট। তবে সেই অভিষেক শর্মা কিনা দুইদিন ধরে হাসপাতালে ভর্তি।

মূলত, পেটের পিড়া নিয়ে দুইদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। বিশ্বকাপের প্রথম ম্যাচের পরই ভারত অধিনায়ক সূর্যকুমার বলেছিলেন, অভিষেক পুরোপুরি সুস্থ নন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত দু'দিন ধরেই হাসপাতালে আছেন অভিষেক।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নামবিয়ার বিপক্ষে তাকে একাদশে পাওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে পিটিআই।


আরও পড়ুন: ভুল স্বীকার করে আইসিসির ক্ষমা চাওয়া উচিত: হাফিজ 


পিটিআই জানায়, 'পেটের সংক্রমণে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিষেককে। সমস্যার ধরন নিশ্চিত হতে কিছু পরীক্ষা করানো হয়েছে। এটা নিশ্চিত নয় যে আজকে (বুধবার) সে ছাড়া পাবে কি না। এখনও পর্যন্ত যা অবস্থা, তাতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামা সংশয়পূর্ণ।'


চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ার পর আর ফিল্ডিংয়ে নামেননি অভিষেক। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সহকারী কোচ বলেছিলেন, অভিষেক পেটে সমস্যায় ভুগছেন এবং দিন দুয়েকের মধ্যে ঠিক হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন