দুই মাসের মজুত ছিল, এত তেল কোথায় গেল, প্রশ্ন আসিফের

৪ সপ্তাহ আগে
সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে দুই মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

ক্ষমতাসীন দলের লোকেরা তেল মজুত করেছেন উল্লেখ করে এনসিপির মুখপাত্র আসিফ বলেন, আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দূরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে।

 

বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেয়ার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করেছে। বিএনপি যাদের মেয়র পদে নির্বাচন করাবে, তাদের কি প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে? প্রশাসক পদে বসেই তারা যদি নির্বাচন করবেন, তাহলে আর বাকিরা নির্বাচন করে কি করবে?

 

আরও পড়ুন: প্রতিবার রাজনৈতিক পালাবদলে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি: তুষার 

 

গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী আনার প্রস্তাবেরও সমালোচনা করেন আসিফ। তিনি বলেন, গুম সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করার মাধ্যমে বিএনপি এটা প্রমাণ করছে যে তারাও গুম করতে চায়।

 

বিএনপির উদ্দেশে আসিফ বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন মাধ্যমে এগিয়ে যেতে চান, তাহলে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। তা না হলে আমাদের জনগণের কাতারে এসে সঠিক গতিপথ বেছে নিতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন