দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ‘গরীবের চিকিৎসক’ নিহত

৪ সপ্তাহ আগে
দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ‘গরীবের চিকিৎসক’ হিসেবে পরিচিত এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে দিনাজপুর-বিরল স্থলবন্দর রোডে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আশরাফুল ইসলাম উপজেলার রামপুর (কামারপাড়া) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি এলাকায় ‘গরীবের চিকিৎসক’ হিসেবে পরিচিত ছিলেন।


আহত রাজু (৩৫) উপজেলার পাকুড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।


আরও পড়ুন: মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের


স্থানীয়রা জানান, দুপুর সোয়া ২টার দিকে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে বিরল স্থলবন্দর সড়কে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেল আরোহী রাজু তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আশরাফুল নিহত হন। আশরাফুল ইসলাম গরিবের চিকিৎসক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর।


তিনি জানান, আহত রাজুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তার অবস্থা আশঙ্কাজনক 

 

]]>
সম্পূর্ণ পড়ুন