দিঘলিয়ায় অস্ত্র-ককটেলসহ সন্ত্রাসী গ্রুপের ৭ সদস্য আটক

৪ সপ্তাহ আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার গাজীরহাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন রূপসার একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।  দুপুরে সংবাদ কোস্ট গার্ড রূপসা স্টেশনে সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে গাজীরহাট এলাকায় অভিযান চালায় তারা। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি কুখ্যাত খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. সিরাজ মোল্লা মো. মিজানুর ফকির, তুহিন মোল্লা, ইমরান মোল্লা, আশিক মোল্লা, নাছিম শেখ ও জনি মোল্লা ।

আরও পড়ুন: মাঝরাতে সারিবদ্ধ অ্যাম্বুলেন্স, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে ১০ মরদেহ হস্তান্তর

কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা  লে. খালিদ সাইফুল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, আটককৃত সবাই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন