বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর টিকাটুলীর ওয়ারীতে শ্রী শ্রী স্বামী ভোলানন্দ গিরি মহারাজজীর ৯৮তম তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘সমাজে কেউ কারও ওপরে বা নিচে নয়; সকলেই সমান।’ একজন জনপ্রতিনিধি ও ওই এলাকার সন্তান হিসেবে তিনি এই নীতিকে বাস্তবে রূপ দিতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এবং এই দেশের নাগরিক।’
অবৈধ দখলদারদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যারা বেআইনিভাবে জায়গাটি দখল করে রেখেছে, তাদের দ্রুত তা ছেড়ে দিতে হবে।’ একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে জায়গাটি ট্রাস্টের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করেন।
আরও পড়ুন: জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের
স্থানীয় জনগণকে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে ইশরাক হোসেন বলেন, ‘যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব।’ অধিকার আদায়ের লড়াইয়ে কোনো আপস করা যাবে না উল্লেখ করে তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ যে দলকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।’ সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ভোলানন্দ গিরি আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী মহা স্বামী উত্তমাশ্রমানন্দ গিরি মহারাজ। এ সময় বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তাপস চন্দ্র মজুমদার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
]]>
১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·