এই হারের পর ভারতীয় দলের কঠোর সমালোচনা করেছেন ররি শাস্ত্রী। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি আহমেদাবাদে পুরোপুরি ব্যর্থতার পরিচয়ই দিয়েছেন। এই হারে সেমিফাইনালে ওঠার পথ অনেকটা কঠিন হয়ে গেছে তাদের জন্য। তবে শাস্ত্রী বলেছেন, টুর্নামেন্টে শুরুর দিকেই এমন হার হওয়াটা বরং ভালো।
শাস্ত্রী বলেন, ‘আমি খুশি যে হারাটা শুরুতেই এসেছে, বিশেষ করে এমন একটি দলের বিপক্ষে যারা সেমিফাইনালে যাওয়ার দাবিদার। হয়তো এই ধাক্কাটাই ভারতের জন্য প্রয়োজন ছিল। এতে তারা কৌশল ও দলগঠন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। আমি নিশ্চিত তারা ঘুরে দাঁড়াবে এবং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে।’
আরও পড়ুন: আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্ষর প্যাটেলকে একাদশে রাখা হয়নি, সে নিয়েও হয়েছে আলোচনা। তার বদলি হিসেবে খেলা ওয়াশিংটন সুন্দর প্রত্যাশা পূরণ করতে পারেননি। এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অক্ষরকে দলে ফেরানো উচিত, প্রয়োজনে ওয়াশিংটনের সঙ্গে একাদশে রাখা যেতে পারে।’
শাস্ত্রী বলেন, ‘অভিজ্ঞতা দরকার। সম্ভব হলে দু’জনকেই খেলান। যে-কোনো দিনে একজন বোলারের খারাপ দিন যেতেই পারে। যেমন, গত ম্যাচে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) বরুণ চক্রবর্তী নিজের সেরা ছন্দে ছিল না এবং তার মূল্য দিতে হয়েছে। তাই অতিরিক্ত বোলিং বিকল্প থাকা জরুরি।’
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ, নারী বিপিএল শুরু চট্টগ্রামে
ব্যাটিং লাইনআপ নিয়ে কথা বলেছেন বরি শাস্ত্রী। তার মতে, অক্ষর খেললে আট নম্বরে ব্যাট করতে পারবেন। সে ক্ষেত্রে পাঁচে হার্দিক পান্ডিয়া, ছয়ে শিভাম দুবে, সাতে ওয়াশিংটন এবং আটে অক্ষর; এমন সমন্বয় দলকে শক্তিশালী করবে। প্রয়োজনে অক্ষর পাঁচ নম্বরেও ব্যাট করতে পারেন।
তবে অক্ষর ও ওয়াশিংটন দু’জনকেই খেলালে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন শাস্ত্রী। সেক্ষেত্রে রিংকু সিংকে একাদশের বাইরে রাখতে হতে পারে। ‘টি-টোয়েন্টিতে যদি আটজন ব্যাটার কাজটা করতে না পারে, তাহলে কোথাও সমস্যা আছে। এত শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও আসল ঘাটতি হচ্ছে অতিরিক্ত বোলিং বিকল্প না রাখা। রিংকু বাদ পড়তে পারে, তবে তাকে খেলালে সেটা বিশেষজ্ঞ কোনো ব্যাটারের জায়গায় হওয়া উচিত।’
]]>
৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·