প্রোটিয়াদের বিপক্ষে জিতে গেলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হত ৪। দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজকে ধরত। এমন অবস্থায় ভারতও বাকি দুই ম্যাচে জিতলে ৪ পয়েন্টের অধিকারী হত। তখনই আসত যদি-কিন্তু।
তিন দলের ৪ পয়েন্ট হলে নেট রানরেট হিসাবে আসত। সেক্ষেত্রে ভারত বড় ফাঁড়ার সামনেই ছিল। তাদের নেট রানরেট যে এখন -৩.৮০০। রানরেট সমান হয়ে গেলে করা হতো মুখোমুখি দেখায় জয়ের হিসাব। এই হিসাবটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে হলে ভারতকে বাদ পড়তে হত, মুখোমুখি দেখায় যে প্রোটিয়ারাই জিতেছে।
আরও পড়ুন: সেমিফাইনাল খেলতে যে কঠিন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের জয়ে ভারতের সামনে থাকা যদি-কিন্তু উড়ে গেল। সেমিফাইনালে যেতে তাদের এখন সোজা সমীকরণ— আজকের জিম্বাবুয়ের ম্যাচের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জেত। তাহলে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচেও তাকিয়ে থাকার প্রয়োজন নেই।
সেমিফাইনালের টিকিটের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনেও সোজা সমীকরণ। ভারতকে তাদের হারাতেই হবে। কিন্তুসহ এখনও সুযোগ আছে জিম্বাবুয়ের। তাদের দুই ম্যাচেই জিততে হবে বড় ব্যবধানে। যদিও আজ ভারতের বিপক্ষে বাজে অবস্থানে তারা। ১২ ওভারের মধ্যেই সূর্যকুমার যাদবের দল তাদের বিরুদ্ধে ১৩২ রান তুলে নিয়েছে, সেটাও কেবল ২ উইকেটের বিনিময়ে।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·