ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিন আসনের ফলাফল ঘোষণা স্থগিত

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেও তিনটি আসনের ফলাফল নির্বাচন কমিশন স্থগিত রেখেছে। এ আসনগুলো হলো শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

কমিশনের মতে, এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা যাবে না।

 

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলার সমাধি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশিত হবে না।

 

আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার

 

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরও নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল স্থগিত থাকবে।

 

শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফলও মামলার আদেশের ওপর নির্ভরশীল। নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই তিন আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব নয়।

 

এদিকে রাত ৩টা পর্যন্ত মোট প্রাপ্ত আসন ২২৩ এর মধ্যে বিএনপি পেয়েছে ১৭৫ আসন। ১১দলীয় জোট পেয়েছে ৪৫ আসন। আর স্বতন্ত্র ২ আসন। 

]]>
সম্পূর্ণ পড়ুন