মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, অন্যদিকে নুর নিউজও জানিয়েছে যে বেশ কয়েকটি এলাকায় ব্যাটারি সক্রিয় করা হয়েছে।
তবে, কর্তৃপক্ষ হুমকির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:ইরানকে প্রস্তর যুগে ফেরাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী
সংঘাত ক্রমাগত বাড়তে থাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং এই ঘটনাটি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘটেছে।
এদিকে, এনডিটিভি জানায়, শত্রুপক্ষের বিমান তৎপরতার খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরানের বিভিন্ন অংশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ছিল এ ধরনের প্রথম প্রতিবেদন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, পশ্চিম তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবর্ষণের শব্দ শোনা গেছে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·