তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১ সপ্তাহে আগে
আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

 

জানা যায়, তিন দিনব্যাপী এ ফোরামে অংশগ্রহণ শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন, যেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

 

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

এরপর দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং আগামী ২৪ এপ্রিল দেশে ফিরবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন