তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নেয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল

২ সপ্তাহ আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়।

এর আগে, মন্ত্রিসভার শপথ গ্রহণে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিকেল গড়াতেই কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল আমিন খসরু, কোতোয়ালি বিএনপির আহ্বায়ক মো. হেলাল আহম্মেদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিএস মাহাবুব, যুবদল নেতা নূরে আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন প্রমুখ।


আরও পড়ুন: ময়মনসিংহ জেলা পেলো দুই প্রতিমন্ত্রী, নেতাকর্মীদের উচ্ছ্বাস

রোকনুজ্জামান সরকার বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের যে লড়াই করছিলেন, আজ তা পূরণ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দেশের আপামর জনগণের প্রত্যাশা পূরণেই কাজ করে যাবেন।


তিনি আরও বলেন, ময়মনসিংহবাসী সবসময় গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীতেও সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

]]>
সম্পূর্ণ পড়ুন