মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় রমজান মাস জুড়ে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন জনপ্রিয় তারকারাইফতারে ‘খুশি’র মাত্রা বাড়িয়ে দিতে আজ থেকে শুরু হচ্ছে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’। অনুষ্ঠানটির প্রতি পর্বে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি করে পদের রেসিপি দেখানো হবে। আয়োজনটির সহযোগী প্রথম আলো ডটকম।
পদগুলো তৈরি করবেন হোটেল ওয়েস্টিন ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। ৩০ পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সাদিয়া আয়মান, মুমতাহিনা চৌধুরী টয়া ও সায়েদ জামান শাওন এবং কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানে শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপস্থাপক মাসুমা রহমান নাবিলা এবং অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী সাদিয়া আয়মান আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ পর্ব। প্রতি পর্ব শেষে থাকবে একটি কুইজ, পর্বটি প্রচারের ২৪ ঘণ্টার মধ্যে কমেন্ট বক্সে উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতি ১০ পর্ব শেষে ভাগ্যবান পাঁচ বিজয়ী ফ্রেশ মিল্কের পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় পুরস্কার। মেগা বিজয়ী পাবেন ‘আইফোন-১৭’।
আইফোন জিততে হলে কমেন্ট বক্সে প্রতিটি পর্বের সঠিক উত্তর দিতে হবে এবং পর্বগুলো নিজের ফেসবুক প্রোফাইলে ‘পাবলিক’ করে শেয়ার করতে হবে।
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানে শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপস্থাপক মাসুমা রহমান নাবিলা এবং অভিনয়শিল্পী তৌসিফ মাহবুবশেয়ারকারী ও সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মেগা বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ী নির্বাচন ও ক্যাম্পেইন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। মেসেঞ্জারে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন দীপ্ত টিভি (৩টা ২০ মিনিট), এটিএন বাংলা (৩টা ৫০ মিনিট), জিটিভি (৩টা ৫৫ মিনিট), মাই টিভি (৪টা ১০ মিনিট), ইনডিপেনডেন্ট টিভি ও একুশে টিভি (৪টা ৩০ মিনিট), চ্যানেল নাইন (৪টা ৪৫ মিনিট), এসএ টিভি ও মোহনা টিভি (৪টা ৫৫ মিনিট) এবং ডিবিসিতে (৫টা) প্রচারিত হবে।
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন প্রচার হবে দেশের দশটি টিভি চ্যানেলে এবং বিকেল চারটায় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেএকই সঙ্গে প্রতিদিন বিকেল চারটায় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।








Bengali (BD) ·
English (US) ·