তাপস পাল: দর্শকের হৃদয়ে থাকবেন চিরকাল

১ সপ্তাহে আগে
ভারতের চলচ্চিত্রে আজও জনপ্রিয় হয়ে রয়েছেন অভিনেতা তাপস পাল। আশি-নব্বই দশকে দুই বাংলাতেই তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আজ এই অভিনেতার প্রয়াণদিবস। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি রোমান্টিক নায়ক হিসেবে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি আবেগঘন চরিত্রেও রেখে গেছেন গভীর ছাপ।  


পর্দার অভিনেতা বাস্তবে না থাকলেও তিনি দর্শক সহকর্মীদের মনে আজও অমলিন, মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেলেও টালি পাড়ার সাহেব যেন এক অধ্যায়কে স্মরণ করান। তাইতো জন্মদিন কিংবা মৃত্যুদিন আসলেই গভীরভাবে স্মরণ করা হয় তাকে।

 

আরও পড়ুন: রমা দাশগুপ্ত থেকে তিনি মহানায়িকা


অভিনেতার প্রয়াণ দিবসে ভক্ত- অনুসারীদের পাশাপাশি তার স্ত্রী নন্দিনী মূখার্জি পালও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন। যেখানে প্রকাশ পেয়েছে ভালোবাসা, স্মৃতি আর না-পারা শূন্যতার কিছু কথা নিঃশব্দ শব্দে। তাঁর মন আবারও সেই মুহূর্তে ফিরে গিয়েছে, যে দিন হারিয়েছিলেন স্বামীকে। নন্দিনী বুঝিয়েছেন স্বামী তাপস পাল আজও তার মাঝে বেঁচে রয়েছেন।

 

আরও পড়ুন: নতুন ভিডিওতে চমক দিলেন প্রসেনজিৎ


তাপস পালের অভিনীত অসংখ্য চলচ্চিত্র আজও টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে, আর দর্শক ফিরে যায় নস্টালজিয়ার সেই দিনে। তাপস পাল নেই, কিন্তু তার কাজ, তার হাসি আর তার স্মৃতি রয়েগেছে দর্শকের হৃদয়ে এবং থাকবে চিরকাল।

]]>
সম্পূর্ণ পড়ুন