তাপমাত্রা কমবে কবে, জানালো আবহাওয়া অফিস

২ সপ্তাহ আগে
দেশের ১৫ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজধানীসহ কয়েক অঞ্চলেও গরমে অতিষ্ঠ জনজীবন। তবে রোববার (৫ এপ্রিল) রাত থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তবে এর পর থেকে বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

 

আরও পড়ুন: ১৫ জেলায় গরম অব্যাহত থাকতে পারে

 

এ ছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, আজ রাত ও আগামীকাল রোববার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার রাত থেকে পরবর্তী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা কমতে পারে। বুধবার (৮ এপ্রিল) রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন: টানা ৩ দিন শিলাবৃষ্টির শঙ্কা

 

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

]]>
সম্পূর্ণ পড়ুন