বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থান /দেড় বছরেও ধরা পড়েনি কারগার থেকে পলাতক ৫৩৭ আসামি
তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ওই ব্যক্তি কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম আব্দুস সালাম। কয়েদি নম্বর নং ৬৬৪৪/এ।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·