খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভিডিওতে দেখা যায়, দুই নারী দাঁড়িয়ে রয়েছেন। এদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে আসেন এক যুবক। তার কাছাকাছি আরও এক যুবককে দেখা যায়। ভুক্তভোগী ওই নারীকে কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন তারা। একপর্যায়ে তাদেরকে হেনস্তা করা হয়েছে। ওই ছাত্র তাদের ‘প্রোস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন।
ভুক্তভোগী নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ না।.. বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের মারে।’
আরও পড়ুন: সোহরাওয়ার্দীতে শিক্ষার্থীদের মারধর, পুলিশের ৪ সদস্যের বিরুদ্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসা যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে থাকা আরেক যুবক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষার।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ভিডিওটি দেখার পর ঘটনার সত্যতা জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·