ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি

৪ সপ্তাহ আগে
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত।

সন্ধ্যার পর হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে। ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ধুলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায়। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজেছে বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার. ফার্মগেট, তেজগাঁওসহ  রাজধানীর বিভিন্ন এলাকা। 

 

বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বিকট শব্দে বজ্রপাতও হয়। ভারি বৃষ্টির কারণে পথচারী ও ফুটপাতের খুচরা দোকানিরা পড়েন ভোগান্তিতে।

 

এরআগে, বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় ঢাকাসহ ১৪টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানিয়েছিল আবহাওয়া দফতর।

 

এতে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়ার আরও খবর



তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন